গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত

গাজীপুর প্রতিনিধি
১২ মার্চ ২০১৬, ১০:০১আপডেট : ১২ মার্চ ২০১৬, ১২:০৯

সড়ক দুর্ঘটনা গাজীপুর সদর উপজেলার গিলারাচালা এলাকায় (পুষ্পদাম রিসোর্টের সামনে) ট্রাকের ধাক্কায় টহল পুলিশের গাড়িতে থাকা এক এএসআই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালকসহ তিন কনস্টেবল। শনিবার ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এএসআই হারুন অর রশীদ জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, একটি মাইক্রোবাসে করে পুলিশ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল। ভোরে মাইক্রোবাসটি ওই এলাকায় পৌঁছালে সিরামিক পণ্য বহনকারী একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হন এএসআইসহ চারজন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে এএসআই হারুন মারা যান। বাকিরা হাসপাতালে ভর্তি আছেন।

/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম