নরসিংদীতে শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা

নরসিংদী প্রতিনিধি
২২ আগস্ট ২০২৪, ১৮:৫৭আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৮:৫৭

নরসিংদীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরণসহ পাঁচটি অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাদুয়ারচর এলাকার মৃত আবু সিদ্দিক মিয়ার ছেলে আলমাছ মিয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট আদালতে হত্যা-বিস্ফোরণসহ কয়েকটি অভিযোগ এনে মামলাটি করেন।

মামলায় সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নরসিংদীর সাবেক সংসদ সদস্য লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরো, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর-রশিদ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীসহ ৮১ জনকে আসামি করা হয়।

অভিযোগটি আমলে নিয়ে সদর থানায় মামলা গ্রহণের নির্দেশ দেন নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক নাহিদ মিয়াজী।

নরসিংদীর আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাদীর অভিযোগের প্রেক্ষিতে আদালত সদর থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন।’

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম