ঘুষ-দুর্নীতি: সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারীর কক্ষে তালা

ফরিদপুর প্রতিনিধি
২২ আগস্ট ২০২৪, ১৯:৪২আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৯:৪২

ঘুষ-বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী সরদার জালাল উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একইসঙ্গে ওই কার্যালয়ের সব দুর্নীতিগ্রস্ত কর্মচারী-কর্মকর্তাকে অপসারণের জন্য ২৪ ঘণ্টা আলটিমেটাম দেন তারা।

এসব দাবিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে শান্তি মিছিল করা হয়। এরপর সিভিল সার্জন কার্যালয় চত্বরে বিক্ষোভ করেন। একপর্যায়ে প্রধান সহকারীর কক্ষে তালা দেন। পরে সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমানের হাতে লিখিত অভিযোগ তুলে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগে উল্লেখ করেন, বিগত সরকারের আমলে ফরিদপুরে অসংখ্য মানহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। সিভিল সার্জন কার্যালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বড় অংকের টাকা দিয়ে মানহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ব্যবসা করে আসছে। বিশেষ করে হেডক্লার্ক হিসেবে পরিচিত সরদার জালাল উদ্দিনের মাধ্যমে ঘুষের টাকা লেনদেন হয়ে থাকে। সে নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। চার কোটি টাকা মূল্যের তিনটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে তার।

এর আগে অফিস চত্বরে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবরার নাদিম ইতু, সোহেল রানা, বৈশাখী আক্তার ও মিম আক্তার। তারা প্রধান সহকারী সরদার জালাল উদ্দিনের পদত্যাগের জন্য সিভিল সার্জনকে ২৪ ঘণ্টা আলটিমেটাম দেন।

এ প্রসঙ্গে সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিক্ষোভকারীদের স্মারকলিপি গ্রহণ করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তারা যে সিদ্ধান্ত দেবেন, সেটি বাস্তবায়ন করা হবে।’

/এএম/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক