অবৈধভাবে চাল মজুত: ৬৯ বস্তা উদ্ধার করলো সেনাবাহিনী

কিশোরগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০২৪, ২৩:৫৩আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০১:২৮

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে শহরের নিউটাউন এলাকায় জুয়েল মিয়ার গোডাউনে অবৈধভাবে মজুতকৃত ৬৯ বস্তা চাল জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টায় এ অভিযান পরিচালনা করা হয়। মজুতকৃত প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল পাওয়া যায়।

গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়ার পর কিশোরগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল।

জানা যায়, বড়বাজারের ব্যবসায়ী জুয়েল মিয়া শহরের নিউটাউন এলাকায় তার গোডাউনে অবৈধভাবে মজুত করে রাখা সরকারি চাল বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় বাজারজাত করে আসছেন। বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে ৬৯ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় গোডাউনে রাখা চাল জুয়েল মিয়ার ক্রয় করা দাবি করলেও উপযুক্ত প্রমাণ দিতে না পারায় গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়।

/এএম/
সম্পর্কিত
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম