গাজীপুরে বন্ধ কারখানার সামনে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৪, ২২:৩২আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ২২:৩২

গাজীপুরের শ্রীপুরে দেড় বছর বন্ধ থাকা ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড পোশাক কারখানার সামনে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় তারা কারখানার সামনে রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত দিলেও কারখানা কর্তৃপক্ষ তাদের বেতনসহ অন্যান্য পাওনা পরিশোধ করেনি। এতে বিক্ষুব্ধ হয়ে শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

শ্রমিকরা জানিয়েছেন, ২০২৩ সালের মে মাসে কর্তৃপক্ষ কোনও রকম নোটিশ ছাড়াই তিন মাসের বকেয়া রেখে কারখানা বন্ধ ঘোষণা করেছিল। প্রায় দেড় বছর হয়ে গেলেও কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন,  হাজিরা বোনাস, অর্জিত ছুটির টাকা এবং এককালীন ১২০ দিনের বেতন পরিশোধ করেনি। দীর্ঘদিন বেতনভাতা না পেয়ে তারা কষ্টে দিনযাপন করছেন। বাড়ির মালিকরা তাদের বকেয়া ভাড়া পরিশোধ করার জন্য চাপ দিচ্ছেন। বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা।

এদিকে, শ্রমিকরা রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে গেছেন। বিকাল ৫টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

কয়েকজন শ্রমিক জানান, তিন মাসের বকেয়া না দিয়ে কারখানা বন্ধ করে দিলে শ্রম মন্ত্রণালয় থেকে কর্তৃপক্ষকে সিদ্ধান্ত দিয়েছিল যেন পাওনা পরিশোধ করে দেয়। কিন্তু ওই সিদ্ধান্তের সময় পার হলেও কর্তৃপক্ষ পাওনা পরিশোধ করেনি। আগামী মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে শ্রম মন্ত্রণালয়ে যাবেন শ্রমিকরা।

ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড পোশাক কারখানা দীর্ঘদিন বন্ধ থাকায় কর্তৃপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কারখানায় প্রশাসন কিংবা ঊর্ধ্বতন কোনও কর্মকর্তা নেই। সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা এ বিষয়ে কোনও কথা বলতে রাজি হননি।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুন নূর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শ্রমিকদের বোঝানো হয়েছে যেহেতু দীর্ঘদিন কারখানা বন্ধ এবং আজ শুক্রবার তাই সড়ক অবরোধ করলে দুর্ভোগ হবে সাধারণ মানুষের। তাদের বোঝানোর পর সড়ক থেকে সরে গেলে বিকাল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।’

/এএম/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম