ফরিদপুর সিভিল সার্জনকে অবরুদ্ধ করে রাখলেন শিক্ষার্থীরা

ফরিদপুর প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৪, ১৮:৩৬আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৮:৩৬

ফরিদপুরের সিভিল সার্জনসহ কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাদের অফিস ঘেরাও করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে দিকে সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমানকে অবরুদ্ধ করে তার অপসারণ দাবি করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা সিভিল সার্জন, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. গনেষ আগারওয়ালা ও অফিসের প্রধান সহকারী সরদার জালাল উদ্দিনের বিরুদ্ধে তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এ ছাড়া আন্দোলনে আহত শিক্ষার্থীদের মনগড়া তালিকা করে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, সিভিল সার্জন আহতদের তালিকায় তার ছেলের নাম দিয়েছেন। অথচ যারা আহত হয়েছে, এমন ২০-২৫ জনের নাম তালিকায় দেওয়া হয়নি। এ ছাড়া তালিকায় যাদের নাম দেওয়া হয়েছে তাদের ঠিকানাও দেওয়া হয়নি। সিভিল সার্জন তার মতো করে তালিকা পাঠিয়েছেন, যাতে কোনও আর্থিক সহযোগিতা এলে তিনি আত্মসাৎ করতে পারেন।

পরে শিক্ষার্থীরা তদন্ত কমিটি করতে তিন ঘণ্টা সময় দিয়ে সিভিল সার্জন অফিস ত্যাগ করে।

এ সময় উপস্থিত ছিলেন- মেহেরুন নিশা স্বপ্না, আবরার নাদিম ইতু, আশিকুর রহমান, সোহেল, আনিসুর রহমান সজলসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। 

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী