গোপালগঞ্জে স্প্রে পার্টির সদস্য সন্দেহে দুজনকে পিটুনি, দেওয়া হলো পুলিশে

গোপালগঞ্জ প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৪, ০৯:০৮আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৯:০৮

গোপালগঞ্জে অজ্ঞান পার্টির (স্প্রে পার্টি) দুই সদস্যকে সন্দেহজনক আটক করে পিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে তাদের গোপালগঞ্জ সদর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

সন্দেহভাজন অজ্ঞান পার্টির সদস্যরা হলেন যশোরের বাঘারপাড়া থানার তুরজাউন হোসেন (৩০) ও নড়াইল জেলার কালিয়া উপজেলার মোহাম্মদ রানা (২৯)।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নাজিব আহম্মেদ জানিয়েছেন, গত ১ বছর আগে এই দুই ব্যক্তি নড়াইল জেলার নড়াগাতি থানার যোগানিয়া আজিজিয়া শামসুল উলুম মাদ্রাসার নির্মাণকাজের কথা বলে উজ্জ্বল ও খায়েরের নামের দুই ব্যক্তির নাকে স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে ২৫ হাজার টাকা লুটে নেয় বলে অভিযোগ ওঠে। আজও তারা ওই এলাকায় এসে মানুষের সঙ্গে কুশল বিনিময় করে এবং তাদের হাতে বিভিন্ন ধরনের আতর লাগিয়ে দেয়।

বিষয়টি স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহের সৃষ্টি হলে তারা ওই দুই যুবককে অজ্ঞান পার্টির সদস্য মনে করে মারপিট করে। পরে খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি) মো. আনিচুর রহমান আটকের ঘটনা স্বীকার করে বলেন, ‘যেহেতু জনগণ অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে তাদের আটক করে পুলিশে দিয়েছে, তাই তাদের সন্দেহজনক হিসেবে শুক্রবার (৩০ আগস্ট) আদালতে হাজির করা হবে।’

তিনি আরও জানান, আটক দুই ব্যক্তির কাছ থেকে টাকা তোলার রসিদ বই, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান