গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবক নিহত

গাজীপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৪, ১৩:৪০আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৪:১৮

গাজীপুরে পূর্বশত্রুতার জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪-৫ জন। উভয়পক্ষই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উত্তর ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে। এতে ফাহিম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

এলাকাবাসী জানান, গাজীপুর মহানগরীর সদর থানার সাহাপাড়া এলাকার সৌরভ গ্রুপের সঙ্গে একই থানার বরুদা এলাকার হিমেল-সাগর গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হিমেল গ্রুপের ২-৩ জন দেশীয় অস্ত্র নিয়ে সৌরভ গ্রুপের ফাহিমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা আহত ফাহিমকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর জোনের সহকারী কমিশনার মাকসুদুর রহমান জানান, এলাকার আধিপত্য নিয়ে দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের হামলা ও সংঘর্ষে একজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাক আহমেদ জানান, ফাহিমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন এলাকাবাসী। সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তিনি মারা যান।

/কেএইচটি/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম