ভ্যানে লাশের স্তূপ: ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি পুলিশের

সাভার প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় একটি ভ্যানে লাশ স্তূপ করছে পুলিশ—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানা পরিদর্শনের পর ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সাজেদুর রহমানকে প্রধান করে চার সদস্যের এই তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওটি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে একটি (তদন্ত) ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। কমিটি কাজ শুরু করেছে। কমিটি ঘটনাস্থলে কারা উপস্থিত ছিল এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য পেয়েছে। আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য নামগুলো প্রকাশ করছি না। খুব শিগগিরই আপনাদের সামনে তা প্রকাশ করা হবে। মরদেহ জ্বালিয়ে দেওয়ার বিষয়ে এখনও তেমন কোনও প্রমাণ আমরা পাইনি।’

জড়িত পুলিশের বিরুদ্ধে মামলা হবে কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘অবশ্যই। যে অপরাধী, সে যে-ই হোক, তার নামে মামলা হবে। পুলিশ আইনের বাইরে নয়। শুধু ছাত্র-জনতা নয়, আমাদের অনেক পুলিশ সদস্যকেও আগুনে পুড়িয়ে মারা হয়েছে। প্রধান উপদেষ্টার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে মানবাধিকার লঙ্ঘন হলে গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়ার। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো।’

কমিটিকে কত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে প্রশ্ন করলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। হালকাভাবে নিয়ে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়ে ফেলবো, এমন নয়। বিষয়টি খুবই গুরুতর হওয়ায় যথাযথভাবে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিবেদন দেবে কমিটি।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মাথায় পুলিশের হেলমেট, সাদা পোশাকের ওপরে পুলিশের ভেস্ট পরা এক ব্যক্তি আরেকজনের সহায়তায় চ্যাংদোলা করে নিথর এক যুবকের দুই হাত ধরে ভ্যানের ওপর নিক্ষেপ করছে। ভ্যানের ওপর নিথর ওই দেহের নিচে আরও বেশ কয়েকটি নিথর দেহ। সেগুলো থেকে ঝরে পড়া রক্তে সড়কের কিছু অংশ ভিজে গেছে। বিছানার চাদরের মতো একটি চাদর দিয়ে তাদের ঢেকে রাখা হয়েছে। পাশেই পুলিশের হেলমেট, ভেস্ট পরা আরও কয়েকজনকে দেখা যায়। এ নিয়ে ফেসবুকে চলছে আলোচনা-সমালোচনা।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম