শ্রীপুরে শিক্ষার্থীকে হত্যা মামলার আসামি করায় বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৫

গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া রাসেল শেখকে ছাত্র হত্যা মামলার আসামি করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। 

শ্রীপুর উপজেলা সর্বস্তরের ছাত্র-জনতা ব্যানারে সোমবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামনে কয়েকশ শিক্ষার্থী মানববন্ধন করেন। এর আগে শ্রীপুর পৌরসভায় বিক্ষোভ করেন তারা। 

বিক্ষোভ পরবর্তী সমাবেশে ছাত্রনেতারা বলেন, প্রকৃত অপরাধীদের বিচার হোক এটা আমরা চাই। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া রাসেল শেখকে ছাত্র হত্যা মামলার আসামি করার বিষয়টি মেনে নেবো না। এটা দুঃখজনক। দৈনিক সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন ও দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়ে মিথ্যা-বানোয়াট সংবাদ প্রকাশ করেছেন। রাসেল শেখকে হত্যা মামলার আসামি করার প্রতিবাদ জানালে ছাত্রদের হেয় করে সংবাদ করেছেন এই দুই সাংবাদিক। এটি থেকে বোঝা যায়, তাদের ইন্ধনে রাসেল শেখকে হত্যা মামলার আসামি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসঙ্গে আহমেদ মিলন ও আব্দুল মালেকের বিরুদ্ধে তাদের অফিস কর্তৃক ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

টঙ্গী সরকারি কলেজের ছাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. রিয়াদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুরের ছাত্র প্রতিনিধি হাসান হাবিব, মাওনার ছাত্র প্রতিনিধি হাবিব, রাজীব শেখ, বরমী বাজার এলাকার মুফতি মোজাম্মেল হক নূর, বরমী ডিগ্রি কলেজের শিক্ষার্থী শিখা এবং সরকারি তিতুমীর কলেজের ছাত্র ও শ্রীপুরের ছাত্র প্রতিনিধি ওসামা বিন হোসাইন।

/এএম/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম