‘ইসলামী দল ক্ষমতায় এলে সবাই দরজা খুলে ঘুমাতে পারবে’

নরসিংদী প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫১

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির (শায়খে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, ‘৫ আগস্টের পরে (শেখ হাসিনার পতনের দিন) দেশে আবারও অত্যাচার শুরু হয়েছে। যেই কারণে সাধারণ মানুষ ও শিক্ষার্থী জীবন দিয়েছে সেই একই আচরণ করা হচ্ছে এখন সাধারণ মানুষের সঙ্গে। চাঁদাবাজি, ভাঙচুর ও মিথ্যা মামলা চলছে।’

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে নরসিংদীর মাধবদী এসপি ইনস্টিটিউট মাঠে ‘ভারতীয় পানি আগ্রসনের’ প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় ফয়জুল করিম বলেন, ‘আমরা চাই, দেশের শ্রমিক, মজুর সবাই সমান মর্যাদা পাক। হিন্দু মুসলিম সবাই সমান। মসজিদ নিয়ে কেউ রাজনীতি করে না, কিন্তু মন্দির নিয়ে রাজনীতি করে। একটা দল মন্দির ভেঙে দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা মন্দির পাহারা দিয়েছি। ইসলামী দল ক্ষমতায় এলে সবাই দরজা খুলে ঘুমাতে পারবে। সরকারি এমন কোনও প্রতিষ্ঠান নেই, গত ১৬ বছরে যেখানে ধ্বংস হয়নি। আগামী সরকার হবে ইসলামী সরকার, আগামীর রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র। সেই রাষ্ট্রে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তাদের সমান অধিকার পাবে।’

এ সময় তিন দফা দাবি রাখে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেগুলো হলো- জুলাই হত্যাকাণ্ড ও গত ১৬ বছরে সংগঠিত রাজনৈতিক ও প্রশাসনিক হত্যা-গুমের সুষ্ঠু বিচার করতে হবে, বিদেশে অর্থ পাচারকারীদের সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখতে হবে এবং সবশেষ নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করে তোলা।

সমাবেশের বিশেষ অতিথি মাওলানা গাজী আতাউর রহমান তার বক্তব্যে বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, ভারতের দালালদের পতন হয়েছে। এবার আমাদের সময় এসেছে দায়িত্ব নেওয়ার। ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের প্রতিবাদ যারা করেছে সবাইকে ধন্যবাদ জানাই। যেসব শিক্ষার্থী দেশের জন্য জীবন দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা চাই, দ্রুত নির্বাচন হোক। তবে এর আগে সবগুলো প্রতিষ্ঠানের সংস্কারের প্রয়োজন। এখনও অনেক কাজ বাকি। সামনের নির্বাচনে জনগণই তাদের সরকার বেছে নেবে। এই দেশের যেকোনও ধর্মের মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে নিরাপদ। ইসলামী আন্দোলনের হাতে নারীদের অধিকারও সুরক্ষিত থাকবে।’

মাধবদী থানা ইসলামী আন্দোলনের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনটির মাধবদী থানার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন,  ইসলামি আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা শাখার সভাপতি আশরাফ হোসেন ভূঁইয়া, সহ সভাপতি আব্দুল ওয়াহাব ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুসা বিন কাসিম প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম