শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ক্ষমা চেয়েও পার পেলেন না ইউএনও, তাৎক্ষণিক প্রত্যাহার

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৭

টাঙ্গাইলে বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোল‌ন চলাকালে গুলিতে নিহত মারু‌ফের পরিবারকে অনুদান দেওয়ার অনুষ্ঠানে এক ইউপি চেয়ারম্যানকে বক্তব্যের সুযোগ করে দেওয়ার অভিযোগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) শাস্তি চে‌য়ে আন্দোলন করেন শিক্ষার্থী‌রা। প‌রে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গি‌য়ে অবস্থান নিয়ে বি‌ক্ষোভ করেন। এ সময় আন্দোলনের মুখে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলীকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মারু‌ফের পরিবার ও আহতদের চিকিৎসার জন্য আর্থিক অনুদানের আয়োজন করা হয়। আয়ো‌জিত ওই অনুষ্ঠানে নিহত মারুফ হত‌্যা মামলায় অভিযুক্ত সদর উপজেলার করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান মজনু অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। অনুষ্ঠানের এক পর্যায়ে চেয়ারম্যান বক্তব্য দেন। বিষয়টি শিক্ষার্থীদের নজরে এলে অনুষ্ঠান প্রত্যাহার করেন তারা।

এ সময় তারা ইউএনওর পদত্যাগের দাবি জানান। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হয়ে অবস্থান নিয়ে ইউএনওর পদত্যাগের দাবিতে আন্দোলন করেন। প‌রে জেলা প্রশাসক তাৎক্ষণিক বিভাগীয় কমিশনারকে বিষয়টি জানান। তার কিছুক্ষণ পরই ইউএনওর প্রত্যাহারের আদেশ আসে। পরে শিক্ষার্থী‌দের দাবির পরিপ্রেক্ষিতে ইউএনও হাসান বিন মোহাম্মদ আলী উপস্থিত হ‌য়ে সকলের সামনে দুঃখ প্রকাশ ক‌রে ক্ষমা প্রার্থনা করেন।

এরপর শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ‘শহীদ মার্চ’ উপলক্ষে টাঙ্গাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের পৌর উদ্যানে গি‌য়ে শেষ করে। এ সময় বক্তব্য রাখেন- ছাত্র প্রতিনিধি মনিরুল ইসলাম, কামরুল ইসলাম, আলামিন ও ফাতেমা রহমান বিথী প্রমুখ।

জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, ওই ইউএনওকে তাৎক্ষ‌ণিক প্রত্যাহার ক‌রে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হ‌য়ে‌ছে।

/এফআর/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী