পোশাকশ্রমিকদের উসকে দেওয়ার অভিযোগে নিরাপত্তাকর্মী আটক

গাজীপুর প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১২

গাজীপুরে পোশাকশ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে উসকে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে নগরের কোনাবাড়ী বিসিক শিল্পনগরী এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।

তার নাম মনিরুজ্জামান (৪৬)। তিনি গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ি এলাকার বাসিন্দা ও পেশায় একজন নিরাপত্তাকর্মী।

পুলিশ জানায়, বেশ কয়েক দিন ধরে গাজীপুর শিল্প এলাকা টঙ্গী, কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় পোশাক তৈরি কারখানায় বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটছে।

হঠাৎ শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টি হওয়ায় কলকারখানার মালিক ও সংগঠনের নেতারা মনে করছেন, এতে তৃতীয় পক্ষের উসকানি আছে। এই অস্থিরতা বন্ধ করতে গত সোমবার থেকে গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। এর ধারাবাহিকতায় গতকাল রাতে অভিযান চালিয়ে কোনাবাড়ী বিসিক শিল্পনগরী এলাকায় বিসিকের নিরাপত্তাকর্মী মনিরুজ্জামানকে আটক করা হয়।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের