পোশাকশ্রমিকদের বিক্ষোভে ইন্ধন দেওয়ার অভিযোগে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি 
০৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৪

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে ইন্ধন দেওয়ার অভিযোগে ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক এক সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার যৌথ বাহিনীর অভিযানে শহরের শিববাড়ি মোড় এলাকার ব্যাংকার্স রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার লুৎফর রহমান (৪১) কালীগঞ্জ উপজেলার সাতিয়ানী গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে এবং মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল লুৎফর রহমানের নেতৃত্বে শিববাড়ি মোড় এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় ব্যাংকার্স রোডের বাসা থেকে লুৎফর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পোশাক কারখানায় ভাঙচুর ও পুলিশের ওপর হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে শ্রমিকদের বিক্ষোভে ইন্ধন দেওয়ার অভিযোগ আছে। এজন্য গ্রেফতার করা হয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জব্দকৃত বিভিন্ন গাড়ি ও মালামাল নলজানীর ড্যাম্পিং স্টেশন থেকে লুটপাটের মামলায় লুৎফর রহমানকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার
ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা
গুলশানে আরেক স্পা সেন্টারে ডিবির অভিযান, গ্রেফতার ২২
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল