দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, ২২:৫০আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ২২:৫০

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৩ আগস্ট (রবিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের; ইরানি হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্র; ৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ; ইরানে আবারও হিজাব বিতর্ক: সরকারের কঠোর অবস্থানের মুখেও অনড় নারীরা; যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো রাশিয়া; ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির; আমরা আক্রান্ত হয়েছি, ট্রাম্প বাণিজ্যযুদ্ধ শুরু করেছেন: কার্নি- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

দেশের টালমাটাল অর্থনীতি সামাল দিতে এবং নতুন মার্কিন নিষেধাজ্ঞার আগে জ্বালানি তেলের দাম আরও বাড়ানোর জন্য জনগণকে মানসিকভাবে প্রস্তুত করছে ইরান সরকার। যুক্তরাষ্ট্রের সামুদ্রিক অবরোধ এবং যুদ্ধের ফলে তৈরি অর্থনৈতিক সংকটের মধ্যে ৯ কোটি ৩ লাখ জনসংখ্যার দেশে ভর্তুকি মূল্যে জ্বালানি দেওয়া সরকারের জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৫.৪ শতাংশ সংকুচিত হতে পারে।

 

ইরানি হ্যাকারদের এক নজিরবিহীন সাইবার হামলায় যুক্তরাজ্যে চার দিন একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ ছিল। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টেলিগ্রাফ প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাজ্যে ইরানভিত্তিক হ্যাকারদের সফলভাবে এমন কোনও অবকাঠামো বন্ধ করে দেওয়ার ঘটনা এটিই প্রথম।

 

সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ তিনটি দেশে ভারতের সাবেক রাষ্ট্রদূত নবদীপ সুরি ভোটার তালিকা সংশোধনের বিশেষ কর্মসূচি স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কয়েকটি পোস্টে তিনি এই প্রক্রিয়ায় নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।

 

যুদ্ধকালীন পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মাঝেও ইরানে নারীদের বাধ্যতামূলক হিজাব পরা সংক্রান্ত সামাজিক বিতর্কটি নতুন করে উসকে উঠেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের চরম মুহূর্তে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সরকারের সমর্থনে মিছিলে হিজাববিহীন নারীদের উপস্থিতি দেখা গিয়েছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির রক্ষণশীল নেতা ও রাজনীতিকরা বাধ্যতামূলক হিজাব ফের কার্যকরের দাবি জোরদার করেছেন।

 

ইউক্রেনকে সহায়তার বিষয়ে যুক্তরাজ্যের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে লন্ডন থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। কূটনৈতিক পদে সাত বছর দায়িত্ব পালনের পর গত মাসে আন্দ্রে কেলিন যুক্তরাজ্য ত্যাগ করেন। তবে তার জায়গায় নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

 

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সোমবার ইরানের রাজধানী তেহরান সফর করবেন। রবিবার (২৩ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বাঘাই বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে পাকিস্তানের প্রচেষ্টার ধারাবাহিকতায় আসিম মুনিরের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

 

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এবং কানাডার অটোয়ার মধ্যকার শুল্ক সংক্রান্ত বাণিজ্যিক আলোচনা কোনও সিদ্ধান্ত ছাড়াই ভেস্তে গেছে। এরপরই মার্কিন প্রস্তাবকে ‘অর্থনৈতিকভাবে অযৌক্তিক’ ও ‘অন্যায্য’আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। একইসঙ্গে মার্কিন পদক্ষেপের জবাবে কানাডাও শিগগিরই পাল্টা শুল্ক আরোপ করবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একযোগে অর্ধশতাধিক অগ্নিসংযোগ
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই তদন্ত কর্মকর্তা নিয়োগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই তদন্ত কর্মকর্তা নিয়োগ
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
অবৈধ অভিবাসন প্রতিরোধ ও নারী শ্রমিকদের সুরক্ষায় সংসদীয় কমিটির নতুন উদ্যোগ
অবৈধ অভিবাসন প্রতিরোধ ও নারী শ্রমিকদের সুরক্ষায় সংসদীয় কমিটির নতুন উদ্যোগ
খেলায় বিশেষ অতিথি না করায় ‘১৪৪ ধারা’ ঘোষণা করে মাইকিং, ছাত্রদল নেতাকে শোকজ
খেলায় বিশেষ অতিথি না করায় ‘১৪৪ ধারা’ ঘোষণা করে মাইকিং, ছাত্রদল নেতাকে শোকজ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল