‘সমন্বয় কইরা কাজ ধরবেন, না হইলে সমস্যা আছে’ ঠিকাদারকে বিএনপি নেতা

গাজীপুর প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০১

গাজীপুরের শ্রীপুরে একটি স্কুলের ভবন নির্মাণে নিয়োজিত ঠিকাদারকে স্থানীয় বিএনপি নেতা ফোন করে তার সঙ্গে সমন্বয় করে কাজ করতে বলেছেন। এ সংক্রান্ত একটি অডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই অডিওতে বিএনপি নেতা মো. মামুন মিয়াকে ঠিকাদারের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আমনেরে বলছি, আমার লগে সমন্বয় কইরা কাজ ধরবেন, না হইলে কাজ ধরবেন না, সমস্যা আছে।’

ঠিকাদার ও স্থানীয় বিএনপি নেতার মধ্যে হওয়া একটি ফোনালাপের অডিও ক্লিপ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই ঠিকাদারের নাম মো. ফরহাদ মোড়ল। তার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম হাজী ট্রেডার্স। এই প্রতিষ্ঠানের মাধ্যমেই উপজেলার তাতিসুতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণের কাজ চলছে। তিনি উপজেলার সোনাকর গ্রামের বাসিন্দা।

অভিযুক্ত বিএনপি নেতা মো. মামুন মিয়া উপজেলার বরমী ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওতে মামুনকে বলতে শোনা যায়, ‘আমি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। আপনি কাজ করবেন, শ্রীপুরের লোকেরে টেহা খাওয়াইবেন, তাইলে আমরা কী করমু?’

অডিও ক্লিপের কথোপকথন নিজের বলে স্বীকার করে মামুন মিয়া বলেন, ‘আমার সঙ্গে কথা হয়েছে। তবে সম্পূর্ণ কথোপকথন প্রকাশ না করে সম্পাদনা করে বিতর্ক ছাড়ানোর মতো কিছু অংশ প্রকাশ করা হয়েছে। আমি তাকে আমার সঙ্গে সমন্বয় করতে বলিনি। আমার নিজের সন্তান ওই স্কুলে পড়াশোনা করে। ভালোভাবে কাজ না হলে ভবন ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। সে জন্য ঠিকাদারকে ফোন করে সচেতন করেছি।’

এ প্রসঙ্গে ঠিকাদার মো. ফরহাদ মোড়ল বলেন, ‘আমাকে তার সঙ্গে সমন্বয় করে কাজ করতে বলেছেন। না হলে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। এর বেশি কী বলবো, বুঝতে পারছি না। সাংবাদিকদের সঙ্গে এর বেশি বললে এর সাইড এফেক্ট থাকতে পারে। আমাকে দেখবেন ভুয়া মামলা দিয়ে দেবে। বিপদে ফেলবে।’

এ ব্যাপারে শ্রীপুরের বরমী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুন ফকির বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে কোনও অন্যায়কে সমর্থন করি না। বিস্তারিত খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম