শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে স্কুলশিক্ষার্থীদের বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৬

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এবার সড়কে বিক্ষোভ ও সমাবেশ করেছে শিশুশিক্ষার্থীরা। ব্যতিক্রমী এই বিক্ষোভ মিছিলে অংশ নেয় গোপালগঞ্জ শহরের বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থী।

এ সময় তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোপালগঞ্জ শহর। বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করে তারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও স্লোগান দেয় তারা। পরে সবাই একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জড়ো হতে থাকে। এরপর তারা সংঘবদ্ধ হয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাটে এসে জমায়েত হয়। পরে সেখানে শিক্ষার্থীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান এবং একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করে। এ সময় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক বন্ধ থাকে।

শান্তিপূর্ণ কর্মসূচি শেষে স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা সরকারি বঙ্গবন্ধু কলেজে ফিরে আসে এবং যার যার স্কুলে চলে যায়।

/কেএইচটি/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী