ট্রাকচাপায় পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫০

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় শাহিনুর আক্তার (২৭) নামের এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন। এতে বিক্ষুব্ধ হয়ে ট্রাকে আগুন দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেট এলাকায় মহাসড়ক অতিক্রমের সময় এ ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। সড়ক অবরোধের কথা শুনে সেনাবাহিনী এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে বিকাল ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। 

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কালিয়াকৈর উপজেলার সফিপুরের স্টারলিংক লিমিটেড কারখানার শ্রমিকরা দুপুরের খাবার খেয়ে কারখানায় কাজে ফিরছিলেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় উত্তরবঙ্গগামী মালবাহী একটি ট্রাক শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও তিন জনকে উদ্ধার করে পাশের ক্লিনিকে পাঠানো হয়। এতে বিক্ষুব্ধ হয়ে কারখানার শ্রমিকরা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। ফলে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেনাবাহিনী এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী