আশুলিয়ায় আজও বন্ধ ৮৬ কারখানা, ১৩৩টিতে ছুটি

সাভার প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৯

রাজধানী ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় গত কয়েকদিন ধরে অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে ৮৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এ ছাড়া ১৩৩টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে আজ সড়ক অবরোধ করে কোথাও কোনও বিক্ষোভের খবর পাওয়া যায়নি। এ ছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ ও কারখানা মালিক সূত্র জানায়, গত কয়েকদিনের টানা শ্রমিক অসন্তোষের মুখে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে কারখানাগুলোতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে শুরু করে মালিকপক্ষ। সবশেষ আজ সকাল পর্যন্ত ৮৬টি কারখানার কর্তৃপক্ষ ফটকের সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেয়। এ ছাড়া কাজ না করে কর্মবিরতিতে যাওয়ায় আরও ১৩৩টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ছুটি দেওয়া কারখানার শ্রমিকরা বাড়ি ফিরে যায়। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মো. সারোয়ার আলম বলেন, ‘গত দুই দিন ও আজ সকাল পর্যন্ত ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে। এ ছাড়া শ্রমিকরা কর্মবিরতি করায় আরও ১৩৩টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সড়ক ও কারখানার বাইরের পরিবেশ স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তায় কঠোর নজরদারি, টহল ও অবস্থান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

/কেএইচটি/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম