মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালগিড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তাজবীর আহমেদ (২৭) ও একই গ্রামের দুলাল মিয়ার ছেলে জাহিদ হোসেন জিতু (২৬)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল চালক তাজবীর ও আরোহী জিতু ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে নিজ বাড়ি কচুয়া উপজেলার পালগিড়ি গ্রামে ফিরছিলেন। বাউশিয়ার পাখির মোড় এলাকায় গাড়ি ওভারটেক করতে গেলে তাদের আরেকটি গাড়ি এসে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কুমিল্লার গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

গজারিয়া থানার এসআই রিয়াদ হোসেন বলেন, তাদের মরদেহ ভবেরচর হাইওয়ে থানায় রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে কোন গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছিল, তা শনাক্ত করা যায়নি।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি