ফরিদপুরের এক মন্দিরের ৮ প্রতিমা ভাঙচুর

ফরিদপুর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৯

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার একটি মন্দিরে নির্মাণাধীন আটটি দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়েছে। শনিবার রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের (গুডপট্টি) হরি মন্দিরে এ ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। অপরাধীদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।’

হরি মন্দিরের সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সাহা বলেন, ‘কয়েকদিন আগেই মাটির কারিগররা প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন। আমরা দু-একদিনের মধ্যে রঙ করার প্রস্তুতি নিচ্ছিলাম। এই মন্দিরে মোট ১৪টি প্রতিমা ছিল। এর মধ্যে আটটি প্রতিমার বিভিন্ন অংশ দুর্বৃত্তরা শনিবার রাতের কোনও একসময়ে ভেঙে ফেলেছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন।’

ভাঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, ‘হরি মন্দিরের কার্তিক, অর্জুন, গনেশসহ মোট আটটি প্রতিমার বিভিন্ন অংশে ভাঙচুর করা হয়েছে। আমরা স্থানীয় প্রশাসনের কাছে এ ঘটনার বিচার চেয়েছি। আমরা বিশ্বাস করি, সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীরা আইনের আওতায় আসবে।’

/এএম/
সম্পর্কিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িঘরে হামলা-আগুন
একে-৪৭ নিয়ে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, ৩০০ জনের এই বাহিনী কার?
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম