তৃতীয় দফায় আরও ৫ দিনের রিমান্ডে গোলাম দস্তগীর গাজী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই নারায়ণগঞ্জে গুলিতে নিহত যুবক পারভেজ হোসেন হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে তার ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ নিয়ে তাকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফতুল্লায় পারভেজ হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।’ 

বাদীপক্ষের আইনজীবী ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, ‘পারভেজ হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীর ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’ 

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ভুঁইগড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন পারভেজ হোসেন (২৩)। এ ঘটনায় তার বাবা সোহরাব হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন। 

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তাদের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের মাহমুদপুরে। গত ১৯ জুলাই বিকাল ৫টার দিকে ভুঁইগড় এলাকায় মিছিল করার সময় পারভেজ হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। সেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম ও গোলাম দস্তগীর গাজী, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক তানভীর আহমেদসহ ১৭৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৮০ জন আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়েন। শামীম ওসমানের নির্দেশে আসামিরা ককটেল বিস্ফোরণ ও গুলি করেন। পারভেজ ওই স্থান দিয়ে অতিক্রমের সময় অয়ন ওসমান অস্ত্র দিয়ে গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন বাদী।

গত ১ সেপ্টেম্বর আড়াইহাজারের নিহত শফিকুল ইসলাম শফিক ও বাবুল হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে তিন দিন করে ছয় দিনের রিমান্ড নেওয়া হয়েছিল। এ ছাড়া গত ২৫ আগস্ট রূপগঞ্জে রোমান মিয়া (১৭) নামে এক শিক্ষার্থী হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

এর আগে ২৪ আগস্ট দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে আটক করা হয়। পরে বিভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

/এএম/ 
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী