শেখ হাসিনা আর ১০০ বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না: খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৪

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, যেই হাসিনা পালিয়ে গেছে তার দোসরদের রেখে, সেই হাসিনা আর ১০০ বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে। বাংলাদেশে রাজনীতি করার কোনও নৈতিক অধিকার তাদের নাই।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদী আন্তঃজেলা বাসস্ট্যান্ডে এক শ্রমিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল নরসিংদী শাখা। এতে দেশের বিভিন্ন স্থানে শিল্প কলকারখানা ভাঙচুর ও শ্রমিক অসন্তোষ সৃষ্টিকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান বক্তারা।

এ সময় খায়রুল কবির খোকন আরও বলেন, কাদের বলেছিল খেলা হবে, কে খেলে দিয়েছে? আল্লাহর তরফ থেকে খেলা হয়েছে। আল্লাহর পরে জনগণ সব ক্ষমতার উৎস। তারা ভেবেছিল কেয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহ কী তাদের কেয়ামত পর্যন্ত রেখেছে?

নরসিংদী জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. রবিউল ইসলাম রবির সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান, বিএনপির সহ শ্রমিক বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির খান ও নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী প্রমুখ।

/আরআইজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী