চাকরি বৈষম্যের দাবি করে ফরিদপুরে বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের কর্মবিরতি

ফরিদপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০২

চাকরি স্থায়ী করে বৈষম্য দূর করার দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির পিচরেট কর্মচারী ও লাইন সাহায্যকারী শ্রমিকরা। একই দাবিতে রবিবার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে তাদের কর্মবিরতি।

রবিবার বেলা ১১টার দিকে শহরের গোয়ালচামটে ওজোপাডিকো কার্যালয় চত্বরে তারা এ কর্মসূচি পালন করে। বিক্ষোভ কর্মসূচি শেষে তারা নির্বাহী প্রকৌশলী ও বিভাগীয় প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপি দেওয়ার পর সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তাদের অনেক কর্মীর বেতন মাসে তিন হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা। যা দিয়ে বর্তমান বাজারে সংসার চালানো সম্ভব না। আমাদের এই মজুরি পুনর্নির্ধারণ করতে হবে। একইসঙ্গে আমাদের মধ্য থেকে যোগ্যদের নিয়োগের মাধ্যমে শূন্যস্থান পূরণ করতে হবে। যারা দীর্ঘদিন ধরে একই পদে থেকে মানবেতর জীবনযাপন করছে তাদের চাকরি স্থায়ী করতে হবে।

এ সময় অন্যদের মধ্যে পিচরেট শ্রমিক কল্যাণ সমিতির সহ-সভাপতি দোলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জামান হোসেন প্রমুখ বক্তব্য দেন।

/এফআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী