খিচুড়ির আয়োজন করায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

মাদারীপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৮

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আটটি দোকানসহ কমপক্ষে ১৪টি বসতবাড়ি ভাঙচুর, লুটপাট ও তিনটি ঘরে অগ্নিসংযোগ করা হয়। এতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন। 

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাবাজার এলাকার মুজাম সরদারের সঙ্গে দুলাল চৌকিদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে জেলা যুবদলের কয়েকজন নেতার জন্য মুজাম সরদার ও তার লোকজন গরু খিচুড়ির আয়োজন করেন। এ ঘটনাকে কেন্দ্র করে তার প্রতিপক্ষ দুলাল চৌকিদারের লোকজন ক্ষুব্ধ হয়ে মুজাম সরদার, মালেক আকন, হামেদ আকনদের বাড়িঘরে হামলা চালান। খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের আহত হন কমপক্ষে পাঁচ জন। এ সময় উভয়পক্ষের আটটি দোকানসহ কমপক্ষে ১৪টি বসতবাড়ি ভাঙচুর, লুটপাট ও তিনটি ঘরে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

খিচুড়ির আয়োজন করায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

মুজাম সরদার অভিযোগ করে বলেন, বিনা উস্কানিতে দুলাল চৌকিদার তার লোকজন নিয়ে আমাদের ওপর প্রথমে হামলা চালায়। হামলা প্রতিরোধ করতে গেলে আমাদের লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরে তারা লোকজন নিয়ে আমাদের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট করে। তিনটি ঘরে আগুন ধরিয়ে দেয়। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুলাল চৌকদার দাবি করেন, মুজাম এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড কায়েম করতে চায়। তিনি নিজের প্রভাব বিস্তার করতে এই হামলা চালিয়ে এখন আমাদের নাম দেওয়া হচ্ছে। আমরা এলাকায় শান্তি চাই। কোনও সংঘাত বা মারামারি চাই না।

জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘বাংলাবাজারে দীর্ঘদিন ধরেই স্থানীয় দলাদলি, আধিপত্য ও জায়গা জমি নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। হামলা পাল্টা হামলায় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী