না.গঞ্জে বন্দি মাদকাসক্তদের পুনর্বাসনের উদ্যোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ মার্চ ২০১৬, ২০:৫৩আপডেট : ১৩ মার্চ ২০১৬, ২০:৫৩

Narayanjang নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি মাদকাসক্তদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে পুনর্বাসন করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বন্দিদের মধ্যে যারা স্বাভাবিক পথে ফিরে আসবে জেলা প্রশাসন তাদের আর্থিক সহযোগিতা এবং কাজের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা।
রবিবার বিকেলে নারায়ণগঞ্জ  কারাগার পরিদর্শন শেষে নিজ কার্যালয়ে  সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
আনিছুর রহমান বলেন, নারায়ণগঞ্জ জেলা কারাগারে মোট ১ হাজার ৫৮১ জন কারাবন্দি রয়েছে যাদের মধ্যে ৫শ’র বেশি মাদকাসক্ত। জেলা প্রশাসনের উদ্যোগে এসব কারাগারে ভেতরে মাদক নিরাময় কর্নার করা হয়েছে। এসব স্থানে মাদকাসক্তদের চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরও বলেন, আগামী ৬ মাসে ৫শ’র বেশি মাদকাসক্তকে স্বাভাবিক জীবনের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনের ফিরে গেছেন।
যারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাদের সমাজসেবা ফান্ড থেকে সহায়তা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলেও জানান এই জেলা প্রশাসক।
/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম