মসজিদের ব্যাটারি চুরির অপবাদে রাজমিস্ত্রিকে নির্যাতন, ১৩ দিন পর হাসপাতালে মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪১

গাজীপুরের শ্রীপুরে মসজিদের ব্যাটারি চুরির অপবাদ দিয়ে নির্যাতনের ১৩ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসরাফিল (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা সন্ধ্যায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলো একই ইউনিয়নের শৈলাট মেডিক্যাল মোড় গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে কামরুল হাসান লিটন (৫০), মৃত খলিলুর রহমানের ছেলে বাবুল মণ্ডল (৪৫) এবং মৃত টেপা মঞ্জুরের ছেলে শফিকুল ইসলামসহ (৩২) অজ্ঞাত ৬ থেকে ৭ জন। কামরুল হাসান লিটন স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

নিহত ইসরাফিল শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের নাসির উদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। শৈলাট মেডিক্যাল মোড় মসজিদের ব্যাটারি চুরির হওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

নিহতের বাবা থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টায় অভিযুক্তরা ছেলে ইসরাফিলকে গলায় চেপে ধরে বাড়ি থেকে ডেকে শৈলাট মেডিক্যাল মোড় স্কুল মাঠে নিয়ে যায়। সেখানে মসজিদের ব্যাটারি চুরির মিথ্যা অপবাদে তাকে হাত-পা বেঁধে শরীরের গরম পানি ঢেলে দেয়। একপর্যায়ে তারা রড ও লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ছেলেকে পিটিয়ে দুই পা ভেঙে ফেলে এবং দুপুর ২টা পর্যন্ত মাঠে ফেলে রাখে। শরীরের গরম পানি ঢেলে দেওয়ায় ইসরাফিলের দুই পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত ফোসকা পড়ে যায়।

খবর পেয়ে তিনি (নিহতের বাবা) নিজে ঘটনাস্থলে গেলে তাকেও মারপিট করা হয়। হামলাকারীরা তার ছেলেকে চাপ প্রয়োগ করে তাদের শেখানো জবানবন্দি ও সাদা কাগজে স্বাক্ষর নেয়। এ সময় ছেলের বাবার কাছ থেকেও জোরপূর্বক নন-জুডিশিয়াল সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে দেয়।

নাসির উদ্দিন বলেন, ‘এ ঘটনায় আইনের আশ্রয় নিলে হামলাকারীরা আমাকেসহ আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনাস্থল থেকে আমার ছেলেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখি। অবস্থার অবনতি হলে বুধবার (২৫ সেপ্টেম্বর) ওই হাসপাতাল থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।’

এ ব্যাপারে অভিযুক্ত কামরুল হাসান লিটনকে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল ওই ঘটনায় অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম