ঝুট ব্যবসার দখল নিয়ে সংঘর্ষ: গাজীপুর কৃষক দলের নেতা আজাদকে বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৬

গাজীপুরে কারখানার ঝুট ব্যবসার দখল নিয়ে যুবদল ও কৃষক দলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জেলা কৃষক দলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদকে সংগঠনের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কৃষক দলের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে গাজীপুর জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদকে সংগঠনের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

একই ঘটনায় এর আগে বুধবার বিকালে শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম পলাশ চঞ্চলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ওই দিন বিকালে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এসএম পলাশ চঞ্চলকে দল থেকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তির অপকর্মের কোনও দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার অনুরোধ করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম এই সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তার দক্ষিণ পাশে ২ নম্বর সিঅ্যান্ডবি সংলগ্ন এসকিউ গ্রুপের এসকিউ সেলসিয়াস লিমিটেড সোয়েটার কারখানার ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় যুবদল ও কৃষক দলের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে। সেইসঙ্গে ওই কারখানার সামনে ৮-১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এসকিউ সেলসিয়াস সোয়েটার কারখানার ঝুট ব্যবসার ওয়ার্ক অর্ডার নিয়ে শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম পলাশ চঞ্চল বুধবার সকালে কারখানা থেকে ঝুট বের করতে যান। এ সময় জেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদের লোকজন বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন তারা। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। ইটপাটকেলের আঘাতে আহত হন দুই পক্ষের পাঁচ-ছয় জন।

আরও পড়ুন: ঝুট ব্যবসার দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় যুবদল নেতা পলাশ বহিষ্কার

 

/এসটিএস/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম