শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৮

গাজীপুরে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় প্রধান আসামি সবুজ মিয়াকে (১৮) গ্রেফতার করেছে র‌্যাব-১। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুর মহানগরীর পশ্চিম বাউপাড়া (খোলারটেক) এলাকার শহিদুলের মুদির দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার সবুজ মিয়া সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কুড়িহাটিয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। সে গাজীপুর মহানগরীর পশ্চিম বাউপাড়া (খোলারটেক) এলাকার আশরাফুল আলমের বাসায় থেকে ওই মালিকের ইয়াম ইয়াস পোল্ট্রি ফার্মের কর্মচারী হিসেবে কাজ করতো। ভুক্তভোগী শিশু বাবা-মার সঙ্গে একই বাসায় থাকতো।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টায় আসামি সবুজ মিয়া শিশুটিকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি পরিবারকে বলতে গেলে শ্বাসরোধে হত্যা করে ঘরের তোষকের নিচে লুকিয়ে রাখে। পরে সে ঘটনাস্থল থেকে চলে যায়। ঘটনার দিন রাতেই র‌্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে পশ্চিম বাউপাড়া (খোলারটেক) এলাকার শহিদুলের মুদির দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম