সকালে কাজে গিয়ে দেখেন গেটে কারখানা বন্ধের নোটিশ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০০

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কারখানা খুলে দেওয়া এবং তিন মাসের বকেয়া বেতনের দাবিতে এইচ আর ওয়ান ফ্যাশন লিমিটেড এবং এইচ আর ওয়ান অ্যাক্সেসরিজ কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে শিল্পপুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বোঝালে তারা মহাসড়ক থেকে সরে গিয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা (পলাশ টেক) এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

শ্রমিকেরা জানান, শনিবার সকালে তারা কাজে এসে দেখতে পান, গেটে বন্ধের নোটিশ। তাদের ৩ মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানা কর্তৃপক্ষ হঠাৎ করে গেটে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেয়। বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এদিকে, মালিকপক্ষের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না।

তারা আরও জানান, তিন মাসের বেতন বকেয়া থাকায় তাদের ঘর ভাড়া, দোকান বাকি, বাচ্চাদের স্কুলের বেতন, প্রাইভেট শিক্ষকের বেতনসহ অনেক ধারদেনা রয়েছে। হঠাৎ কারখানা বন্ধের নোটিশ দেখে তারা মহাসড়কে অবস্থান নিতে বাধ্য হয়েছেন। শ্রমিকরা বলেন, ‘বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আমরা কাজ করেছি। গতকাল শুক্রবার থাকায় কারখানা সাপ্তাহিক ছুটি ছিল। শুনেছি শুক্রবার রাতে মালিক কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে চলে গেছে। আমাদের মধ্যে অনেক শ্রমিক রয়েছেন যারা ৪ মাসও বেতন পাচ্ছিলেন না। স্টাফদের বেতন দিলেও আমাদের মতো শ্রমিকদের বেতন বকেয়া রেখে মালিকপক্ষ কারখানা বন্ধ করে দিয়েছে।’

গাজীপুর শিল্পপুলিশের পরিদর্শক ফারুক বলেন, ‘শ্রমিকদের মহাসড়ক অবরোধ করার খবরে ঘটনাস্থলে পৌঁছে তাদের বোঝালে তারা সড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নেন।’

এ বিষয়ে অভিযুক্ত এইচ আর ওয়ান ফ্যাশন লিমিটেড এবং এইচ আর ওয়ান অ্যাক্সেসরিজ কারখানার মালিকের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় এ বিষয়ে তার কোনও বক্তব্য পাওয়া যায়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান