দুই কর্মকর্তা ও দুই আনসারকে কুপিয়ে ব্যাংকের ৭ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা

গাজীপুর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:১৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:১৭

গাজীপুরে ব্যাংকের দুই কর্মকর্তা ও দুই আনসার সদস্যকে কুপিয়ে ও গুলি করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সোনালী ব্যাংকের উপ-শাখার সাত লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে জেলা শহরের রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সোনালী ব্যাংকের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল উপ-শাখার ইনচার্জ আতিকা পারভীন সুরভী (৩৯), ক্যাশ অফিসার ফারজানা নাজনীন সিমু (২৭), আনসার সদস্য আল আমিন (৩০) ও রাজু মিয়া (৪০)।

আহত আনসার সদস্যরা

সোনালী ব্যাংক গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) গাজী শহীদুজ্জামান জানান, সোনালী ব্যাংকের এই উপ-শাখার সাত লক্ষাধিক টাকা নিয়ে অটোরিকশাযোগে ওই চার জন কোর্ট বিল্ডিং শাখায় জমা দিতে যাচ্ছিলেন। বিকাল ৫টার দিকে তারা রথখোলা এলাকায় পৌঁছালে ছয়টি মোটরসাইকেলে ১০/১২ জন যুবক এসে অটোরিকশার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা ফাঁকা গুলি ছুড়ে ও ওই চার জনকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। আশপাশের লোকজন আহতাবস্থায় তাদের উদ্ধার করে ওই হাসপাতালে প্রেরণ করে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতার ও টাকা উদ্ধারে অভিযান চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি