জানাজা শেষে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৪, ১৯:৫৫ আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৯:৫৫

নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে হানিফ মিয়া (৩৫) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া ঈদগাহের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হানিফ পৌর শহরের চৌয়ালা এলাকার আব্দুল কাদেরের ছেলে।

নিহতের মা সায়েরা বেগম ও স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে প্রতিবেশী একজনের জানাজায় অংশ নেওয়ার জন্য পৌর শহরের কাউরিয়াপাড়া ঈদগাহে যান হানিফ। জানাজা শেষে বাড়ি ফেরার পথে বেলা আড়াইটার দিকে ঈদগাহের সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

স্বজনদের অভিযোগ, ঈদগাহের সামনে হানিফকে প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন তারই মামাতো ভাই নাঈম ও নাদিম। এ সময় মাটিতে লুটিয়ে পড়লে ছুরি দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডে জড়িত নাঈম ও নাদিম ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে। পারিবারিক বিরোধের জেরে দেড় মাস আগে হানিফ তার মামা হাবিব উল্লাহকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছিলেন। বাবার হত্যার প্রতিশোধ নিতে হানিফকে মামাতো ভাইয়েরা হত্যা করেছে বলে ধারণা পুলিশের। 

নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করে বিকাল ৪টার দিকে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
তিন ভাইবোনসহ ৪ জনের মৃত্যু: ডাকলেও সহায়তা নেননি ট্রলারের মাঝি
নদী থেকে ৩ ভাইবোনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ বাবা
রাজধানীতে পরিত্যক্ত টয়লেট থেকে কি‌শো‌রের অর্ধগলিত লাশ উদ্ধার
সর্বশেষ খবর
প্রাথমিক শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে ইউনিসেফের সহযোগিতার আশ্বাস
প্রাথমিক শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে ইউনিসেফের সহযোগিতার আশ্বাস
এবার মোহাম্মদপুরে অফিসে হামলা-ভাঙচুর চালিয়ে জায়গা দখলের অভিযোগ
এবার মোহাম্মদপুরে অফিসে হামলা-ভাঙচুর চালিয়ে জায়গা দখলের অভিযোগ
জুলাইয়ের ধাক্কা সামলে আগস্টে যুক্তরাজ্যে পোশাক রফতানি বাড়লো
জুলাইয়ের ধাক্কা সামলে আগস্টে যুক্তরাজ্যে পোশাক রফতানি বাড়লো
মানুষ-হাতির নিরাপদ সহাবস্থানে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী
মানুষ-হাতির নিরাপদ সহাবস্থানে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?