আন্দোলনে হামলার অভিযোগ: গাজীপুরে আ.লীগের ৬ নেতা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৪, ১৯:৫৯আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৯:৫৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৫ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) জোবায়ের আহমেদ।

গ্রেফতারকৃতরা হলেন—উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল (৫০), আটাবহ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সুজন (৩৩), একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইয়াসিন (৪০), সূত্রাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসাইন (৫২), সুত্রাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ (৬০), ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সম্রাট হোসেন (২৮)। 

পরিদর্শক জোবায়ের আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘গত ৫ আগস্ট কালিয়াকৈর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা হয়েছে। ওসব মামলার আসামি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ওই ছয় নেতাকে গ্রেফতার করে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম