গোপালগঞ্জে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৪, ১৮:২১আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৮:২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে কোটালীপাড়া থানায় একটি মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৪ অক্টোবর) রাতে ওই শিশু ছাত্রী ঘরে বসে বই পড়ছিল। এ সময় তার বাবা পারিবারিক কাজে বাহিরে থাকায় শিশুটিকে ঘরে একা পেয়ে প্রতিবেশী মনোতোষ মধু (২৪) ধর্ষণ করে পালিয়ে যায়। অভিযুক্ত পেশায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক।

এ ঘটনায় ওই স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা রবিবার  (৬ অক্টোবর) তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ওই স্কুলছাত্রীর বাবা বলেন, এ ঘটনার পর এলাকার প্রভাবশালীদের দিয়ে আমাদেরকে হুমকি দেওয়ায় মামলা করতে দেরি হয়েছে। আমার মেয়ের সঙ্গে যে অন্যায় হয়েছে, আমি তার কঠিন শাস্তি কামনা করি।

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি বর্তমানে পলাতক রয়েছে। আসামিকে গ্রেফতার করে আইনি পদক্ষেপ গ্রহণের চেষ্টা অব্যাহত রয়েছে। 

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি