সাবেক এমপি মমতাজ ও ৩৭ পুলিশসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৪, ২০:৫৮ আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ২০:৫৮

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রায় এক যুগ আগে মিছিলে পুলিশের গুলিতে চার জন নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, ৩৭ পুলিশ সদস্যসহ ৯০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০ জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। বুধবার উপজেলার গোবিন্দল গ্রামের মৃত ইউসুব আলীর ছেলে মো. সহিদুল ইসলাম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাদীপক্ষের আইনজীবী দ্বীন ইসলাম বলেন, মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলায় অন্যান্য আসামির মধ্যে রয়েছেন সিংগাইর পৌরসভার সাবেক মেয়র মীর মো. শাহজাহান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মাজেদ খান, সহসভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক শহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, সাবেক পৌর মেয়র আবু নঈম মো. বাশার, সাবেক পৌর কমিশনার আবদুস সালাম খান ও সমেজ উদ্দিন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমেজ উদ্দিন প্রমুখ।

পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলাম, জেলা ডিবি পুলিশের তৎকালীন পরিদর্শক মো. মহিবুল আলম, মদন মোহন বণিক ও মোহাম্মদ রবিউল ইসলাম, সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) আদিল মাহমুদ ও মোজাম্মেল হোসেন প্রমুখ।

এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি সকালে গোবিন্দল বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ কিছু পুলিশ সদস্য টহল দিচ্ছিলেন। এ সময় কিছু মুসল্লি একটি মিছিল নিয়ে উপজেলা সদরের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে মিছিলকারীরা এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের ছত্রছায়ায় পুলিশের পোশাক পরিধান করে বিনা উসকানিতে নিরীহ গ্রামবাসীর ওপর গুলি চালালে ঘটনাস্থলে গোবিন্দল গ্রামের মওলানা নাসির উদ্দিন, আলমগীর হোসেন, নাজিম উদ্দিন মোল্লা ও শাহ আলম নিহত হন।

/এএম/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি