জমির দখল নিতে গেলে ‘মারধরে’ জামায়াত নেতার মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৪, ১৫:৪৩ আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৫:৪৩

শরীয়তপুরের ডামুড্যায় জমিজমার বিরোধের জের ধরে এক জামায়াত নেতাকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আহত অবস্থায় ভেদরগঞ্জ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান।

নিহত জামায়াত নেতা হলেন সিড্যা ইউনিয়নের নুরু বক্স মাঝির ছেলে সিরাজুল ইসলাম মাঝি (৫৫)। তিনি ওই ইউনিয়নের জামায়াতের বায়তুল মাল (অর্থ) সম্পাদক।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত সিরাজুল ইসলাম মাঝির সঙ্গে অভিযুক্ত শরীফ মাঝির পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। শরীফ মাঝির পরিবার আওয়ামী লীগের প্রভাব ব্যবহার করে সিরাজুল ইসলাম মাঝির জমি জোরপূর্বক দখলে নিয়ে বেড়া দিয়ে রেখেছিলেন। সরকার পতনের পর সেই জমি স্থানীয় সালিশের মাধ্যমে মেপে বুঝে নেন সিরাজুল।

বুধবার সকালে তিনি জমির দখল নিয়ে বেড়া খুলতে গেলে শরিফ মাঝি সিরাজুল ও তার স্ত্রীকে মারধর শুরু করেন। মারধরের একপর্যায়ে জামায়াত নেতা অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় ও তার পরিবারের লোকজন ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে আসামি করে ডামুড্যা থানায় মামলা করা হয়েছে। দোষী ব্যক্তির দ্রুত বিচার দাবি করেছেন পরিবার ও স্থানীয়রা।

নিহতের স্ত্রী বলেন, ‘আমাদের জায়গা আওয়ামী লীগের নেতাদের দিয়ে জোর করে দখল করে বেড়া দিয়ে রেখেছিল শরীফ মাঝি। আজ আমাদের জমিতে বেড়া খুলতে গেলে শরীফ এসে বাধা দেয়। একপর্যায়ে সে আমাদের মারধর শুরু করে। পরে কী হয়েছে, তা আমি জানি না।’

সিড্যা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমির হোসেন বলেন, বিগত সরকারের আমলে জোর করে নিহত সিরাজুল ইসলামের জমি দখল করে বেড়া দিয়ে রেখেছিল। আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মিলে মেপে তার জমি তাকে বুঝিয়ে দিই। সেই জমির বেড়া খুলতে গেলে তার ওপর হামলা করে তাকে মেরে ফেলা হয়।’

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল নিহত সিরাজুল ইসলাম মাঝি ও শরীফ মাঝির পরিবারের। সকালে সেই জমিতে কাজ করতে গেলে সিরাজুল ইসলাম মাঝিকে ধাক্কা দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ‘নিহত সিরাজুল ইসলাম হার্টের রোগী ছিলেন। সুরতহাল করা হচ্ছে, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি