গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত: গোলাম পারওয়ার  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ নভেম্বর ২০২৬, ১৫:৪৬ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৫:৪৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনও ঐক্য তৈরি হবে না। গণভোটের রায় মেনে নিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হবে। গণভোটের রায় মানলে বিরোধীদল জামায়াত ইসলামী সর্বশক্তি দিয়ে ফ্যাসিবাদকে রুখবে বলেও জানান তিনি।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার’ প্রতিবাদে ডাকা জামায়াতের বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায় রয়েছে। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি দেশে আসার ঘোষণা দিয়েছেন, নেতারা নানা ঘোষণা দিচ্ছেন, এরই অংশ হিসেবে গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধে জড়িত, গণহত্যা চালিয়েছে। তারা ইসলামী দলকে জঙ্গিবাদ বলে, কিন্তু গোপালগঞ্জে যা করেছে সেটাই আসল জঙ্গিবাদ।

/এএইচএস/আইএএম/
সম্পর্কিত
ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়, রাজনৈতিক সম্মান ও দায়িত্বশীলতা চায় জামায়াত
অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন জামায়াতের আমির
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
সর্বশেষ খবর
শাহরুখের সঙ্গে সংঘাতে যেতে চান না সালমান, জানালেন কারণ
শাহরুখের সঙ্গে সংঘাতে যেতে চান না সালমান, জানালেন কারণ
ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের ওপর জাতিসংঘের চাপ
ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের ওপর জাতিসংঘের চাপ
নারী সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প, বললেন ‘আপনার পেছনের সারিতে বসা উচিত’
নারী সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প, বললেন ‘আপনার পেছনের সারিতে বসা উচিত’
ঝিনাইদহে গভীর রাতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন
ঝিনাইদহে গভীর রাতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
দুই ঘণ্টা পর সচল হলো ময়মনসিংহ-জামালপুর রেলপথ
দুই ঘণ্টা পর সচল হলো ময়মনসিংহ-জামালপুর রেলপথ