এবার গোপালগঞ্জে প্রকাশ্যে জামায়াতে ইসলামী, আমির বললেন বাধা দিলে প্রতিরোধ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৪, ১৭:৪৯আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১৭:৪৯

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ওলামা সমাবেশের মধ্য দিয়ে এবার প্রকাশ্যে এলো জামায়াতে ইসলামী। শনিবার (১৯ অক্টোবর) উপজেলার রাধাগঞ্জ সার্বজনীন দাখিল মাদ্রাসার হলরুমে কোটালীপাড়া জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে মাদ্রাসার হলরুমে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতের কোটালীপাড়া উপজেলা শাখার আমির মো. সোলায়মান গাজীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কোরআনের সভাপতি আব্দুল হামিদ, জেলা শাখার আমির রেজাউল করিম এবং উপজেলা শাখার সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ।

সমাবেশে উপজেলার পাঁচ শতাধিক ওলামায়ে কেরাম অংশ নেন। এতে আমির মো. সোলায়মান গাজী বলেন, ‘এতদিন আমরা প্রকাশ্যে সভা-সমাবেশ না করতে পারলেও আমাদের দলীয় কর্মকাণ্ড গোপনে অব্যাহত ছিল। এখন থেকে আমরা প্রকাশ্যে সভা-সমাবেশ চালিয়ে যাবো। কেউ বাধা দিতে এলে তাদের কঠোর হাতে প্রতিরোধ করা হবে।’

প্রসঙ্গত, গত ১৬ বছর ধরে কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীকে প্রকাশ্যে কোনও সভা-সমাবেশ করতে দেখা যায়নি। ৫ আগস্ট সরকার পতনের পর প্রকাশ্যে এসে দলীয় কর্মসূচি ঘোষণা করলেন সংগঠনের নেতারা।

/এএম/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম