
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় প্রায় ৫ হাজার লিটার চোরাই ডিজেলসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০টায় ফতুল্লা লঞ্চঘাট এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, তাদের একটি টিম রুবেল (৩০), স্বপন (৩২) ও শাহীন (৩৫) নামের তিন চোরাকারবারিকে আটক করেছে। তাদের সবার বাড়ি ফতুল্লার পঞ্চবটিতে মেঘনা ও যমুনা ডিপোর আশপাশে।
তিনি আরও জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে তারা ডিপো থেকে সরকারি তেল চুরি করে থাকে।
/এনএস/এসটি/








