গাজীপুরে রিসোর্ট থেকে গ্রেনেড উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৪, ০৭:৪৩আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৭:৪৩

গাজীপুরে আরশিনগর রিসোর্ট থেকে একটি গ্রেনেড জব্দ করেছে পুলিশ। রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ওই রিসোর্টের স্টাফ কোয়াটারের পানির ট্যাংকির জন্য নির্মিত ফলস সিলিংয়ের ময়লা-আবর্জনা পরিষ্কার করার সময় গ্রেনেডটি দেখতে পান পরিচ্ছন্নতাকর্মীরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল হাসান জানান, গাজীপুর মহানগরের ভাওয়াল গাজীপুর তিন রাস্তা মোড় এলাকায় আরশিনগর রিসোর্টের টিনশেড স্টাফ কোয়াটার রয়েছে। বিকালে ওই কোয়ার্টারের পানির ট্যাংকির জন্য নির্মিত ফলস ছাদের ময়লা-আবর্জনা পরিষ্কার করছিলেন কয়েকজন। এসময় ওই গ্রেনেডটি নিচে মাটিতে পড়ে গেলে তা তারা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি জব্দ করে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিজপোজাল টিমকে সংবাদ দেয়। 

জব্দকৃত গ্রেনেডটি পুরাতন এবং মরিচা ধরা। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। 

তবে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে। 

/ইউএস/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী