রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে টাঙ্গাইলে মশাল মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৪, ২৩:৪৮আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ২৩:৪৮

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে মশাল মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শহরের শহীদ মিনারের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিল নিয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হন বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মনিরুল ইসলাম, আকরাম হোসেন, এসএম কামরুল ইসলাম, ফাতেমা রহমান বিথী ও মো. শেরশাহ প্রমুখ।

তারা বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি। তার কাছে কোনও পদত্যাগপত্র নেই। এটি সম্পন্ন মিথ্যা কথা। তিনি শেখ হাসিনার দোসর। তাকে প্রত্যাবর্তনের স্বপ্ন নিয়ে রাষ্ট্রপতি বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেননি। এমন পরিস্থিতিতে তার পদত্যাগ দাবি করছি আমরা। সেইসঙ্গে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

/এএম/
সম্পর্কিত
যে রোবটের কারণে চাকরি যাচ্ছে, তারাই এবার এআইয়ের বিরুদ্ধে রাস্তায়
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে বিক্ষোভের ডাক বাংলাদেশ খেলাফত মজলিসের
সর্বশেষ খবর
স্বাস্থ্যঝুঁকির পরেও যে কারণে সস্তা প্যাকেটজাত খাবারে নির্ভরশীল ভারত
স্বাস্থ্যঝুঁকির পরেও যে কারণে সস্তা প্যাকেটজাত খাবারে নির্ভরশীল ভারত
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
জাপানের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের
জাপানের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের
আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু
আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
হাইকোর্টের রায়ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার