রূপগঞ্জ ছাত্রলীগ সভাপতিকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী

রূপগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৪, ০৮:৩৫আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৮:৩৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সদ্য নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি ও একাধিক হত্যা মামলার আসামি তানজির আহাম্মেদ খান রিয়াজকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে তার শ্বশুরবাড়ি রূপসী স্লুইসগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিয়াজের বাড়ি তারাবো পৌরসভার রূপসী গ্রামে। তার বাবার নাম রবিউল ইসলাম খান

জানা যায়, স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ জানায়, রূপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে রিয়াজের বিরুদ্ধে। আন্দোলন চলাকালে বিভিন্ন ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় পরবর্তীতে রূপগঞ্জ থানায় দায়ের করা একাধিক হত্যা মামলায় আসামি করা হয়েছে রিয়াজকে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম