গাড়ির ধাক্কায় সড়কে ঝরলো দুই বন্ধুর প্রাণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৪, ০৯:২৩আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৯:২৩

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দুজন বন্ধু। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে মহাসড়কের সোনারগাঁ নয়াবাড়ি এলাকার ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯) এবং একই এলাকার আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে দুই বন্ধু সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের অন্য প্রান্তে ছিটকে পড়ে। এতে তারা ঘটনাস্থলে মারা যান। এ সময় পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ‘দুই বন্ধু মোটরসাইকেলে করে সোনারগাঁ থেকে সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত কোনও যানবাহনের ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের