ফরিদপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুর প্রতিনিধি
১৫ মার্চ ২০১৬, ১৮:৪৫আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৮:৪৫

সড়ক দুর্ঘটনার প্রতীকি ছবিফরিদপুরের ভাংগায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ভাংগার ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের এখনও কোন পরিচয় পাওয়া যায়নি।
ভাংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি সার্জেন্ট জামান শিকদার জানান,  মাওয়াঘাট থেকে ছেড়ে আসা রবিশালগামী যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেলসহ দুই আরোহী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
এদিকে মধুখালী উপজেলার মাঝকান্দি নামক স্থানে বেলা ২টার দিকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে উভয় বাসের কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ২৫ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকিদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

 /এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম