সিরাজদিখানে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারে হামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০১৬, ০৯:০৫আপডেট : ১৬ মার্চ ২০১৬, ০৯:০৫

ইউপি নির্বাচন-২০১৬

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় বিএনপির তিন কর্মী আহত হয়েছেন এবং তিনটি মাইক্রোবাস ভাঙচুর করেছে। মঙ্গলবার উপজেলার বালুচর ইউনিয়নের রাজনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বালুচর ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী আমিন উদ্দিন চৌধুরী জানান, সন্ধ্যায় নির্বাচনি প্রচারণা থেকে ফেরার পথে বালুচরের রাজনগর এলাকায় মোক্তার হোসেন এবং তার লোকজন তার গাড়িতে হামলা করে। তারা তিনটি মাইক্রোবাসের গ্লাস ভেঙে ফেলে। আমার ৩ কর্মীও আহত হয়েছে।

তিনি আরও অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থী আবু বক্কর সিদ্দিক সন্ত্রাসী মোক্তারকে দিয়ে একাজ করাচ্ছে। এ ঘটনার পর আমি থানায় লিখিত অভিযোগ করেছি।’   

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তে সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম