আন্দোলনে ‘মারা যাওয়া’ স্বামী হাজির থানায়, স্ত্রীর মামলায় আসামি শেখ হাসিনাসহ ১৩০ জন

সাভার প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ০৩:৪১আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৩:৪১

জীবিত স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালসহ আওয়ামী লীগের ১৩০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছেন তার স্ত্রী। এদিকে মামলার কয়েকদিন পর গত পাঁচ আগস্ট আন্দোলনে মারা যাওয়া সেই ব্যক্তি জীবিত আছেন বলে সিলেটের সুরমা থানায় গিয়ে হাজির হন। খবরটি ছড়িয়ে পড়লে আশুলিয়া থানা পুলিশ তাকে সেখান থেকে নিয়ে আসে।

এছাড়াও বুধবার আলামিনকে আদালতে উঠানো হবে বলেও জানিয়েছেন পুলিশ।

এরআগে, গত ৮ নভেম্বর আশুলিয়া থানায় এজাহার হিসেবে মামলাটি অন্তর্ভুক্ত করা হয়।

মামলা সূত্র জানায়, মানিকগঞ্জের ঘিওর এলাকার বাসিন্দা আব্দুল খালেকের মেয়ে কুলসুম বেগম (২১)। তার স্বামী আলামিন রংপুর এলাকার সুমন মিয়ার ছেলে। কাজের সুবাদে সিলেটে থাকেন তিনি।

গত ৫ আগস্ট আন্দোলনে বাইপাইল এলাকায় নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়নি। পরে নরসিংহপুর এলাকার নারী ও শিশু হাসপাতালে মৃতদেহ গোসল করানোর পর স্থানীয় একটি কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে কুলসুম বেগম সেই ভিডিওফুটেজ দেখে তাকে নিজের স্বামী বলে শনাক্ত করে এ ঘটনায় আদালতে মামলার আবেদন করেন। পরে গত ৮ নভেম্বর মামলাটি আশুলিয়া থানায় এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। মামলায় বাদী তার নিজ এলাকা মানিকগঞ্জের আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করেছেন।

আলামিন বলেন, ছাত্র আন্দোলনের সময় তার স্ত্রী সিলেটে তার সঙ্গেই থাকতেন। পরে পারিবারিক ঝামেলা হওয়ার কারণে সে বাপের বাড়ি চলে যায়। তিনি আন্দোলনেই অংশগ্রহণ করেনি, সেখানে মারা গেলেন কীভাবে। এছাড়াও দুই দিন আগে জানতে পারেন তাকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। পরে তিনি গতকাল রাতে তার কর্মস্থলের পাশে সিলেটের থানায় গিয়ে বিষয়টি জানান।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি আবু বক্কর বলেন, আলামিনকে সিলেটের সুরমা থানা থেকে নিয়ে আসা হয়েছে। আগামীকাল তাকে আদালতে নেওয়া হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এছাড়াও মামলার বাদীকে পুলিশ হেফাজতে নেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

/এমএস/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম