ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ১৭:৫৪আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৭:৫৪

রাজবাড়ীতে শত্রুতার জেরে ছাত্রলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুরের মুন্নুর দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাবেক ছাত্রলীগ নেতার নাম তানভীর শেখ (২২)। তিনি রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ড বিনোদপুর গ্রামের বাবু শিকদারের ছেলে। রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শত্রুতার জেরে অজ্ঞাত ৭/৮ জন মুন্নুর দোকানের সামনে দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে পেটসহ তানভীরকে কুপিয়ে গুরুতর জখম করে চলে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ফরিদপুর নেওয়ার পথে মারা যান।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে জানতে পেরেছি, তানভীর শেখকে প্রথমে কুপিয়ে আহত করা হয়েছে। পরে ফরিদপুরে নেওয়ার পথে মারা গেছেন বলে শোনা যাচ্ছে। এই ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যেই কাজ শুরু করেছে। এটি নিয়ে আইনশৃঙ্খলা যাতে কোনোভাবেই অবনতি না ঘটে সেদিকে পুলিশ সতর্ক আছে। এ পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ আসেনি।

/এফআর/
সম্পর্কিত
আখক্ষেতে এক নারীর লাশ, রাস্তার পাশে আরেকজনের
নাটোরে হোমিও চিকিৎসককে চেম্বারের সামনে কুপিয়ে হত্যা
আদালতে কান্নায় ভেঙে পড়লেন নিহত সাংবাদিকের মা, বললেন ‘এ ক্যামন বিচার হলো’
সর্বশেষ খবর
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
জনবল নেবে যমুনা ব্যাংক, ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
জনবল নেবে যমুনা ব্যাংক, ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা