টাঙ্গাইলে মাহফুজ আলম

‘নতুন উপদেষ্টাদের নিয়ে জনগণের পক্ষ থেকে অভিযোগ এলে খতিয়ে দেখবো’

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ২০:৩৯আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ২১:০৫

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘জনগণের পক্ষ থেকে জনগণের মনোনীত সরকার আমরা। জনগণের প্রতিনিধিত্ব করার জন্যই আমরা। নতুন যাদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, আশা করি বাংলাদেশের জনগণ তাদের কাজ দেখে বিচার করবেন। যদি জনগণের পক্ষ থেকে কোনও অভিযোগ আসে, তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখবো। তবে আমরা মনে করি যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা জনগণের পাশে থাকবে। তারা কাজের মাধ্যমে তাদের যোগ্যতা প্রমাণ করবেন।’

বুধবার (১৩ নভেম্বর) বিকালে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মওলানা ভাসানীকে নিয়ে মাহফুজ আলম বলেন, ‘মওলানা ভাসানী আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে আমরা আশা করি মওলানা ভাসানী যে স্বপ্ন দেখেছিলেন এই দেশকে নিয়ে, তা বাস্তবায়ন হবে।’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়) আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আমলাতন্ত্রটা জনগণের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতো। জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি সব কর্মকর্তা। আমরা চাই সব কর্মকর্তা জনগণকে যেন তাদের পাশে দাঁড়িয়ে সেবাটা দেন। প্রভুত্বমূলক জায়গায় না থেকে, সরকারের সঙ্গে জনগণের দূরত্বটা যাতে কমিয়ে আনা যায়, সেটার জন্য আমরা আরও পলিসি লেভেলে কাজ করবো। এই অভিযোগগুলো যাতে না থাকে, যেমনটা তথ্যের ঘাটতি বা তাদের পাওয়া যায় না। যাতে কেউ বলতে না পারে কোনও সরকারি কর্মকর্তাদের পাওয়া যায় না।’

এরপর সন্ধ্যায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তম‌ঞ্চে মওলানা ভাসানী পাঠচক্র ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তারা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজনীতি বিশ্লেষক, কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাভা‌বিপ্রবির ভাইস চ‌্যা‌ন্সেলর প্রফেসর ড. আনোয়ারুল আজীম আকন্দ, ভাসানী ফাউন্ডেশ‌নের মহাস‌চিব মাহমুদুল হক শানু প্রমুখ।

উল্লেখ্য, গত রবিবার নতুন করেন তিন জন যুক্ত হয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে। এর মধ্যে মোস্তফা সরয়ার ফারুকী ও সেখ বশিরউদ্দিনকে নিয়ে বিতর্ক ওঠে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম