সন্তানকে চড় দেওয়ায় ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ২৩:২৪আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ২৩:২৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্তানকে মারধরের জেরে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে কাশীপুর ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানোয়ারা বেগম (৩২) ওই এলাকার মৃত হেলাল উদ্দিনের মেয়ে। আটক শফিকুল ইসলাম (৩৫) ওই এলাকার বাসিন্দা। এই দম্পতির দুই মেয়েসন্তান রয়েছে। ১৫ দিন আগে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসেন শফিকুল।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘বুধবার বিকালে মায়ের নিষেধ সত্ত্বেও ছোট মেয়ে বাসার ছাদে খেলতে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে চড় মারেন সানোয়ারা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শফিকুল ঘরে থাকা ছুরি দিয়ে সানোয়ারাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান স্ত্রী।’

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ছাড়া ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধারের পাশাপাশি নিহতের স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এস এম জহিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্তানকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম