গাজীপুরে দুই কারখানার ২০০ শ্রমিককে চাকরিতে পুনর্বহাল

গাজীপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৪, ০৫:০০আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৫:০০

আন্দোলন ও বিক্ষোভের মুখে বরখাস্তকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করেছে এম এম নীটওয়্যার লিমিটেড ও মামুন নীটওয়্যার লিমিটেড কর্তৃপক্ষ। সার্ভিস বেনিফিট দিয়ে চাকরিচ্যুত করা শ্রমিকদের কাছ থেকে ওই টাকা ফেরত নিয়ে তাদের চাকরিতে যোগদান করানো হয়েছে। তাদের পূর্বের যোগদানের তারিখসহ অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গাজীপুরের কোনাবাড়ীতে ওই দুই কারখানার বরখাস্তকৃত শ্রমিকদের বিষয়ে এমন সিদ্ধান্ত হয়।

কারখানায় বিশৃঙ্খলা ও ভাঙচুরের অভিযোগে গত ৯ নভেম্বর এম এম নীটওয়্যার লিমিটেড এবং মামুন নীটওয়্যার লিমিটেড ১১৩ জন শ্রমিককে শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করে চাকরিচ্যুত করে। নিয়মিত শ্রমিকরা দুই দিন শান্তিপূর্ণভাবে কাজ করার পর সোমবার (১১ নভেম্বর) থেকে হঠাৎ চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনবর্হালের জন্য কর্মবিরতি পালন করে। তাদের বিক্ষোভ ও আন্দোলনের মুখে কারখানা কর্তৃপক্ষ দ্বিতীয় দফায় আরও ৭৭ জনকে চাকরিচ্যুত করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে বুধবার (১৩ নভেম্বর) সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা শিল্প পুলিশের এক সদস্য ও কারখানার নিরাপত্তা ইনচার্জসহ বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ চাকরিচ্যুত শ্রমিকদের সার্ভিস বেনিফিট ফেরত দেওয়ার শর্তে চাকরিতে যোগদানের কথা জানায়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রমিকরা কাজে যোগদান করেন। যারা সার্ভিস বেনিফিট ফেরত দিয়েছে শুধু তারাই চাকরিতে যোগদান করতে পারবে। আর যারা সার্ভিস বেনিফিট ফেরত দেয়নি তাদের বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি।

এম এম নিটওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ‘চাকরিচ্যুত শ্রমিকদের মধ্যে যারা সার্ভিস বেনিফিট ফেরত দিয়েছেন শুধু তারা কাজে যোগ দিয়েছেন। যারা সার্ভিস বেনিফিট ফেরত দেননি তারা কাজে যোগদান করেননি।’

প্রসঙ্গত, ৩ নভেম্বর হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন বিলসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বুঝিয়েও কাজে ফেরাতে পারেনি। পরে কারখানার নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক অনিদির্ষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। পরে বিশৃঙ্খলা ও ভাঙচুরের অভিযোগে দুই দফায় প্রায় দুই’শ শ্রমিককে চাকরিচ্যুত করা হয়।

/আরআইজে/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম